রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলবে: ট্রাম্প

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) তিনি বলেছেন, ‘এ যুদ্ধে যুক্তরাষ্ট্র দ্রুত বিপুল জয় অর্জন করেছে এবং বিজয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে।’

আলজাজিরার খবর জানাচ্ছে, ইরান যুদ্ধে জয় পেতে আনুমানিক দুই থেকে তিন সপ্তাহের একটি সময়সীমা নির্ধারণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অনেকগুলো কৌশলগত লক্ষ্য অর্জন করেছে এ যুদ্ধে এবং আগামী কয়েক সপ্তাহ মার্কিন বাহিনী তাদের এ যুদ্ধ অব্যাহত রাখবে।’

আজকের ভাষণে তিনি ইরানকে বোমা মেরে অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়ে বলেন, যদি ইরান কোনো চুক্তিতে না আসে, তাহলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গিয়েছে, এবং তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, খুব সামান্যই অবশিষ্ট আছে।’

আজকের ভাষণে হরমুজ প্রণালিতে প্রবেশ ও এর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে কিছু আলোচনা হলেও সেখানে বিশেষভাবে ন্যাটোর কোনো উল্লেখ ছিল না। যদি তিনি এর আগে ন্যাটোর বিষয়ে কঠোর সমালোচনা করার কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ট্রাম্প বেশ অনেকবারই যুদ্ধ শেষ করার কথা বললেও যুদ্ধের পরিধি বাড়াতে অতিরিক্ত সেনা মোতায়েনও করছেন মধ্যপ্রাচ্যে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: