বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬

১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ফকির শওকত, সদস্যসচিব বিনয় কৃষ্ণ মল্লিক

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪২, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ফকির শওকত, সদস্যসচিব বিনয় কৃষ্ণ মল্লিক

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক হয়েছেন প্রবীণ সাংবাদিক ফকির শওকত ও সদস্যসচিব বিনয় কৃষ্ণ মল্লিক। মঙ্গলবার ক্লাবটির আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের দুজনকে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তারা দুজনই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার (৩০ আগস্ট) কমিটির আহ্বায়ক দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা ও সদস্যসচিব দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেন। এরপর শূন্য হওয়া পদ দুটিতে ফকির শওকত ও বিনয় কৃষ্ণ মল্লিক দায়িত্ব নেন।
সভায় উপস্থিত ছিলেন নতুন আহ্বায়ক ফকির শওকত ও সদস্যসচিব বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: