মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির-উদ-দৌলা

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ১৯:৩৩, ২ মার্চ ২০২৬

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির-উদ-দৌলা

কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) নাসির-উদ-দৌলা।
সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের আগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দাপ্তরিক কাজের প্রয়োজনে একই মন্ত্রণালয়ে কর্মরত নাসির-উদ-দৌলাকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হলো।
প্রসঙ্গত, নাসির-উদ-দৌলা কৃষি মন্ত্রণালয়ে মহাপরিচালক (বীজ), ছাড়াও ইতোপূর্বে একাধিক মন্ত্রণালয়ে সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: