বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাঘ দিবস

চোরা শিকার ও জলবায়ু ঝুঁকিতে সুন্দরবনের বাঘ

প্রতিনিধি, কয়রা (খুলনা)

প্রকাশিত: ১৫:৩৫, ২৯ জুলাই ২০২৬

চোরা শিকার ও জলবায়ু ঝুঁকিতে সুন্দরবনের বাঘ

আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। সাম্প্রতিক ক্যামেরা ট্র্যাপ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টিতে পৌঁছানো এবং ২১টি শাবক শনাক্ত হওয়া আশাব্যঞ্জক হলেও চোরা শিকার ও জলবায়ু সংকটের মুখে রয়েল বেঙ্গল টাইগার এখনো চরম ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা থাকায় সংঘবদ্ধ চোরা শিকারি চক্র সক্রিয় রয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী জানান, সাগরে লবণাক্ততা বৃদ্ধি, সাইক্লোন ও নদীভাঙনে বাঘের প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, শিকার রোধ ও আবাসস্থল সুরক্ষায় যৌথ অভিযান চলছে। তবে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাঘ রক্ষার দীর্ঘমেয়াদি উদ্যোগ সফল হবে না বলে মনে করছেন সংরক্ষণবিদরা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: