রোববার ২৩ আগস্ট ২০২৬

৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আগুনে নিহত ৫ জনের লাশ বেনাপোলে, স্বজনদের কাছে হস্তান্তর

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২২ আগস্ট ২০২৬

কলকাতায় আগুনে নিহত ৫ জনের লাশ বেনাপোলে, স্বজনদের কাছে হস্তান্তর

কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার চারজন ও সাভারের একজনের লাশ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে পৌঁছেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছায় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।

তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পেট্রাপোল শূন্যরেখায় লাশগুলো ভারতের ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলা হয়।

এ সময় বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: