প্রাচ্যসংঘ, যশোরের উদ্যোগে "আবুল হুসেন রাষ্ট্রসভা"র মাসিক পাঠচক্র হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রাচ্যসংঘ মিলনায়তনে পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। এবারের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল "ফিরে দেখা বাংলা"।
এর প্রথম অধ্যায়ে "বাংলার ভূমি গঠন—মানুষের বসতি ও বাংলা নামকরণ" শীর্ষক বিষয়ে আলোচনা হয়, যেখানে সিন্ধু সভ্যতার সময়কালে বৃহৎ বাংলা ও বাংলাদেশের অস্তিত্ব সম্পর্কিত ঐতিহাসিক তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
পাঠচক্রে আলোচনা করেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজিন খান।
প্রাচ্যসংঘে প্রতি মাসের তৃতীয় শুক্রবার বিকেল সাড়ে চারটায় "পাঠচক্র" এবং প্রথম শুক্রবার একই সময়ে "সাহিত্যসভা" নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


























