সাতক্ষীরা থেকে প্রকাশিত 'দৈনিক দৃষ্টিপাত' পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি. এম. নুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সাতক্ষীরার সংবাদপত্র ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি সাংবাদিকতা ও সংবাদপত্র পরিবেশনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার মাধ্যমে সাতক্ষীরার গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী, সংবাদকর্মী, সংবাদপত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে |
এদিকে, জি. এম. নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন 'দৈনিক রানার' পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ। তিনি বলেন- উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা ও সমস্যা নিরসনে গণমাধ্যমে নিরলস প্রচেষ্টা ছিলো প্রয়াত জি. এম. নুরুল ইসলামের। তাঁর মৃত্যুতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদপত্র জগতে এক অপূরণীয় শূণ্যতা সৃষ্টি হলো।


























