শুক্রবার ২৮ আগস্ট ২০২৬

১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘দৈনিক রানারের তিনজনসহ’ ২৮ সাংবাদিক প্রেসক্লাব যশোরের নতুন সদস্য

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৭ আগস্ট ২০২৬

‘দৈনিক রানারের তিনজনসহ’ ২৮ সাংবাদিক প্রেসক্লাব যশোরের নতুন সদস্য

দৈনিক রানারের তিন সাংবাদিকসহ ২৮ সাংবাদিক প্রেসক্লাব যশোরের সদস্যপদ পেয়েছেন। এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে একজনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতভাবে নতুন সদস্যপদ অনুমোদনের সিদ্ধান্ত হয়।

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র যাচাই-বাছাই এবং কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে শর্তসাপেক্ষে এসব সদস্যপদ দেওয়া হয়েছে।

এদিকে, যশোরের ২৮ সাংবাদিককে নতুন সদস্যপদ এবং একজনের সদস্যপদ পুনর্বহাল করায় সন্তোষ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। সংগঠনটির সোচ্চার আন্দোলনের ফলেই এই সদস্যপদ পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করে তারা। এ ধারা অব্যাহত রেখে এখনো যারা সদস্যপদ পাওয়ার যোগ্য, অথচ সদস্য হতে পারেননি, পরবর্তী কমিটি তাদের দ্রুত সদস্যপদ দেবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, প্রেসক্লাব যশোর যশোরের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। এখানে কর্মরত সাংবাদিকরা সদস্য হবেন- এটাই কাম্য। কিন্তু দীর্ঘদিন সদস্যপদ প্রদান না করায় এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এর বিরুদ্ধে যশোরের পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর সোচ্চার আন্দোলন গড়ে তোলে।
এরই ধারাবাহিকতায় বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যপদ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এখনো যোগ্যদের মধ্যে যারা সদস্যপদ পাননি, পরবর্তী কমিটি তাদেরও দ্রুত সদস্যপদ দেবে বলে তারা আশাবাদী।

নতুন যারা সদস্য হলেন:

দৈনিক লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি ফরহাদ আলী, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, সময় টিভির ক্যামেরাপার্সন আবুল কালাম আজাদ, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মুস্তফা হাশমি সাজু, ৭১ টিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ রাব্বি আল আমিন, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক নতুন সকালের বার্তার ফটোসাংবাদিক রতন সরকার, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক মোহাম্মদ ইজাজ উদ্দিন টিপু, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এম আর মশিউর, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম-বার্তা সম্পাদক সালমান হাসান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক কল্যাণের সহসম্পাদক রেজোয়ান হক বাপ্পী, দৈনিক প্রতিদিনের কথার সম্পাদক সুন্দর সাহা, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সাহারুল ইসলাম ফারদিন, দৈনিক সত্যপাঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এমএ রাজা, দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন ইমরান হোসেন রাজ, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ এবং টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকী।

এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার সুলতান মাহামুদ রিপনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: