বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬

১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৬

বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালেঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটির তামাদি মওকুফ করে বিদিশার আপিল আবেদন গ্রহণ করেছে আদালত।

২০০৮ সালের প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

ওই রায়ের পর জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানায় গত মঙ্গলবার (২৫ আগস্ট) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় তাকে। বুধবার আপিল গ্রহণ হলেও কারাবাসের মেয়াদ পর্যাপ্ত না হওয়ায় জামিন পাননি বিদিশা।

মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়ার কথা ছিল।

তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।

পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।

টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: