সোমবার ০২ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায়

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২ নভেম্বর ২০২৬

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায়

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এলিজা জামান। আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে সই করেছেন নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: