মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

যশোর ক্যান্টনমেন্ট কলেজে সমাজকর্ম বিভাগে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে  ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এতে  প্রধান অতিথি ছিলেন- কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইস কামরুল হাসান। এ সময় তিনি বিদায়ীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। যা বিদায়ী শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা, শ্রেণি শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রহিম এবং মেহেদী নাহিদ টিটো। তাদের দিকনির্দেশনা ও শুভকামনায় শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন- আনিশা জামান নিশি ও এ বি সৌমিক আহমেদ। 
বিদায়ী বক্তব্যে এ বি সৌমিক আহমেদ বলেন,
'ক্যান্টনমেন্ট কলেজ যশোর আমাদের প্রাণের কলেজ। এখানে আমাদের অসংখ্য স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। দিন শেষে সবাইকেই বিদায় নিতে হয়—আমরাও আজ বিদায় নিচ্ছি। নবীণরা আসবে, আবার প্রবীণ হবে—এটাই প্রকৃতির নিয়ম। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তবে এটাকেই মেনে নিতে হবে।' এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যুক্ত 'সোহাগ ডেন্টাল কেয়ার' এবং 'ড্যানী ডেন্টাল টাচ' এর প্রতি শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীরা আনন্দ, স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে সময় কাটান। বিদায় বেলায় একে অপরের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যৎ পথচলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: