বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানেরশীষ ফেলে কলসের পক্ষে মাঠে, মণিরামপুরের দুই ছাত্রদল নেতা বহিস্কার

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ধানেরশীষ ফেলে কলসের পক্ষে মাঠে, মণিরামপুরের দুই ছাত্রদল নেতা বহিস্কার

 

বহিষ্কৃতরা হলেন— মণিরামপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: কামরুজ্জামান এবং মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: সায়েদ হাসান অমি।বহিস্কৃত দুই নেতা তারা প্রকাশ্যে ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদের  বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে কাজ করছেন। 

যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট দায়ে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

/আলি

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা