বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ২৫ হাজার ইয়াবাসহ আটক ১

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় ২৫ হাজার ইয়াবাসহ আটক ১

খুলনায়  ইয়াবাসহ মিলন মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগর পথে ভারতীয় জেলেদের মাধ্যমে ইয়াবার চালান আসে সাতক্ষীরাতে। পরে সড়ক পথে এসব মাদক সরবরাহ করা হয় খুলনা ও রাজধানী ঢাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে মিলন মন্ডলকে আটক করা হয়। এর আগেও এই পথ ব্যবহার করে একাধিক চালান পাচার হয়েছে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এটি খুলনায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান। উদ্ধার করা মাদকের সংখ্যা আনুমানিক ২০ থেকে ২৫ হাজার পিস।

তিনি আরও জানান, আটক মিলন মন্ডলের বাড়ি মুন্সিগঞ্জ। তিনি বেদে সম্প্রদায়ের সদস্য। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: