বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায়  ভূষির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করায় এক ফ্লাওয়ার মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বুধবার বেলা  ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে তদারকি করা হয়। অভিযানকালে উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করার দায়ে জেসমিন আরা পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স হাসান ফ্লাওয়ার মিলসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

এ সময় চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: