বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সংবাদদাতা, খুলনা

প্রকাশিত: ০৪:০৫, ৫ মার্চ ২০২৬

আপডেট: ০৪:০৬, ৫ মার্চ ২০২৬

খুলনায় শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিহত শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (ফাইল ফটো)

খুলনায় প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক সাবেক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে  মহানগরীর ডাকবাংলো মোড়স্থ বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। বর্তমানে পেশায় ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মাসুম বিল্লাহকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে। এতে মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

খুলনা সদর থানার ওসি কবির হোসেন হত্যার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও জড়িত সকল সন্ত্রাসীদেও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।’

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: