যশোরের কেশবপুরে মেয়ের হাতে গৌরি অধিকারি নামে এক নারী খুন হয়েছে। মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের হাতে খুন হন মা। থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধারসহ হত্যাকারী মেয়ে সাধনা সাহাকে আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত কালীপদ অধিকারির স্ত্রী গৌরি অধিকারিকে তার নিজের মেয়ে সাধনা অধিকারী লোহার রড তার মায়ের মাথায় আঘাত করেন। এতে মায়ের মাথা ফেটে যায় এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। এ খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মায়ের হত্যাকারী সাধনাকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী জানায়, সাধনা অধিকারীর মস্তিস্ক বিকৃত। গত ৮/১০ বছর ধরে তার চিকিৎসা চলছে।
কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের হাতে মা গৌরি অধিকারী নিহত হয়েছেন। হত্যাকারীকে আটক করা হয়েছে।


























