শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

একক সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিএনপির

লিটন ঘোষ, ঢাকা অফিস

প্রকাশিত: ০৪:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

একক সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত  বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ১৯৫ প্রার্থী বিজয়ের তথ্য পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষণ মতে, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনো দলকে কমপক্ষে ১৫১টি আসনে জয়ী হতে হয়। এককভাবে সরকার গঠনের জন্য এই আসনসংখ্যা অপরিহার্য। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৪টা) বিএনপি প্রার্থীরা ১৯৫ আসনে জয়লাভ করেছে। যা আরও বাড়বে। ফলে দলটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। 

শেয়ার করুনঃ