শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ০৪:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৪:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসনেই জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জানা গেছে-

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইজ্জত উল্যাহ ১ লাখ ৯০ হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯০ ভোট।

সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেক ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রবিউল বাশার ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৯৬৮ ভোট।

 

শেয়ার করুনঃ