ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের একটিতে বিএনপি ও তিনটিতে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জানা গেছে-
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আসাদুজ্জামান ১লাখ ৭১হাজার ৫শ’৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম মনোনীত দাড়িপাল্লা প্রতীকের এস এম মতিউর রহমান পেয়েছেন ৫৫হাজার ৫শ’৭৭ ভোট।
ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু) আসনে ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর ১লাখ ৯৩ হাজার ৬শ’৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ১লাখ ৭৫হাজার ৬৭ ভোট।
ঝিনাইদহ- ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মতিউর রহমান ১লাখ ৭২ হাজার ৪শ’৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১লাখ ৪৮হাজার ৮২ ভোট।
ঝিনাইদহ-৪ (সদরের আংশিক এবং কালীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালেব ১লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫হাজার ৭শ’৫০ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের রাশেদ খান পেয়েছেন ৫৫ হাজার ৬শ’৭০ ভোট।


























