শনিবার ২৮ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুকনগরে ৫ম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট 

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:৪১, ২৭ মার্চ ২০২৬

চুকনগরে ৫ম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট 

চুকনগরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্নামেন্ট’। শুক্রবার সকালে চুকনগর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুকনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। তিনি তার বক্তব্যে বলেন, ‘মেধা বিকাশে দাবার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক মানের এমন আয়োজন চুকনগরের তরুণ প্রজন্মকে দাবার প্রতি আরও আগ্রহী করে তুলবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আটালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন এসিপিবি সভাপতি এনায়েত হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন, চুকনগর চেস ক্লাবের সভাপতি ডাক্তার রতন কুমার পাল, এসিপিবি যশোরের সভাপতি টিপু সুলতান, চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাফিজ মাহমুদ। ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি তৌকির আহম্মেদ, এসিপিবি সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট শহিদ হাসান, সমাজ সেবক শফিকুল ইসলাম, আলী আজগর অন্তর প্রমুখ। 
সভাপতিত্ব করেন সরদার শহিদুর রহমান এবং সঞ্চালনা করেন চুকনগর চেস ক্লাবের সাধারণ সম্পাদক এফএম ইকবাল হোসেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দাবাড়ুদের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড (FIDE Rating) অনুযায়ী পরিচালিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে চুকনগর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরি হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: