জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শহরের দড়াটানায় ইকোপার্কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। গত
রোববার ইকোপার্ক এলাকায় এ কর্মসূচির সূচনা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন, সদস্য সচিব ফারহীন আহমেদ, মুখ্য সংগঠক মোহাম্মদ সোহানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইবনেস সাহাদ ও রিয়াজ তাহাসিন তাইওয়ান।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে যশোর জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম চালানো হবে।


























