শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে সকলের প্রিয় রেজাউল করিম আর নেই

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২২ অক্টোবর ২০২৬

কেশবপুরে সকলের প্রিয় রেজাউল করিম আর নেই

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। 
বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরআগে, গত কয়েক মাস আগে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়লে তিনি ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা নেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে রেজাউল করিম বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চাকরিতে যোগ দেন। তিনি বেনাপোল বন্দর ও ভোমরা বন্দর পরিচালক পদেও দায়িত্ব পালন করেন।

এদিকে, স্বদালপী-পরোপকারী রেজাউল করিমের মৃত্যুতে তাঁর নিজ গ্রাম বিদ্যানন্দকাঠি ছাড়াও গোটা উপজেলায় শোকের ছায়া নেমেছে।
তাঁর মৃত্যুতে শোক ও শোকসপ্তম পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহপাঠি-শুভাকাঙ্খীরা শোক জ্ঞাপন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পরে বৃহস্পতিবার ফযরের নামাজের পর মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে মৃতদেহ নেওয়া হয় নিজ বাড়ি কেশবপুরের বিদ্যানন্দকাঠি গ্রামে। বিকেল ৩টায় স্থানীয় শ্রীফলা চাঁদডাঙ্গি জামে ক্লাব মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: