যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
এরআগে, কয়েকমাস আগে অসুস্থ হয়ে পড়লে এস.এল.ই নামক রোগ ধরা পড়ে। সেই থেকে তিনি যশোর ও খুলনার বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো।
এদিকে, তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক ও শোকসপ্তম পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ।
এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রতিবেশী, রাজনৈতিক-সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


























