রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে কর্মচাঞ্চল্য

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টানা ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে কর্মচাঞ্চল্য

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের টানা তিন দিন ছুটি শেষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য স্বাভাবিক হয়।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের টানা তিন দিন ছুটি শেষে আজ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ফিরে এসেছে বন্দরের শ্রমিক কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য।


ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 

তিনি আরও জানান, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে ভোমরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।


এ দিকে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: