মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাদার টিটোস হোমে শিশুদের বানান যুদ্ধ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১:৩৯, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৪৬, ১২ অক্টোবর ২০২৬

ব্রাদার টিটোস হোমে শিশুদের বানান যুদ্ধ

বক্স থেকে স্লিপ তুলছে শিখার্থী। মাইক্রোফোনে ধ্বনিত হচ্ছে বাংলা, ইংরেজি কিংবা আরবি শব্দ। শিক উচ্চারণ করতেই শুরু হচ্ছে টাইম কাউন্টডাউন। অর জুড়ে, বর্ণ জুড়ে শব্দ তৈরির যুদ্ধে মেতে উঠছে কচিকাঁচারা। রোববার বিকেলে এমন দৃশ্য দেখা গেছে যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে। 


স্কুলের আঙিনায় এদিন আয়োজন করা হয় বানান প্রতিযোগিতা। এতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিার্থীরা অংশ নেয়। প্রথম রাউন্ডে প্রথম শ্রেণির দুই শিার্থী আয়েশা নাজিফা ও রিসলিয়া রাবাবের মধ্যে তুমুল লড়াই হয়। বাংলা, ইংরেজি ও আরবিতে দ দুজনের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে শব্দ গঠনের প্রতিযোগিতা। শেষ পর্যন্ত জয়ী হয় রিসলিয়া রাবাব। আত্মবিশ্বাসী উচ্চারণে অর ভেঙে ভেঙে শব্দ বলার দৃশ্যে মুগ্ধ হন উপস্থিত অভিভাবকরা। প্রথম রাউন্ডে স্কুলটির প্রথম শ্রেণির শিক্ষার্থী  আয়েশা নাফিজা দ্বিতীয়  ও তৃতীয় হয় সাদ ইবনে রহমান।  এরপর দ্বিতীয় রাউন্ডে বানান প্রতিযোগিতায় অংশ নেয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। এই রাউন্ডে প্রথম হয় জুওয়াইরিয়া, দ্বিতীয় আফ্রিদা ও তৃতীয় হয় মারইয়াম রহমান।  এ ছাড়াও অভিভাবকদের মধ্যেও ছিল প্রতিযোগিতার আয়োজন। অভিভাববদের মধ্যে প্রথম হন সাদিয়া আফিরিন, দ্বিতীয় আয়শা সিদ্দিকা ঐশি ও তৃতীয় শেখ মাসুদ পারভেজ। 

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই তুলে দেন ও উত্তোরীয় পরিয়ে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করে ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: