মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাগপা থেকে পদত্যাগ করলেন নিজামুদ্দিন অমিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২:০৩, ১২ অক্টোবর ২০২৬

জাগপা থেকে পদত্যাগ করলেন নিজামুদ্দিন অমিত

নিজামুদ্দিন অমিত

পদত্যাগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক নিজামুদ্দিন অমিত। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

অমিত জানিয়েছেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট গঠন এবং বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে জাগপার মুখপাত্রের ‘আপত্তিকর মন্তব্যের’ প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, তিনি জাগপার যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: