মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

সংগীতশিল্পী সিকদার বাসুদেব নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তাঁর প্রথম অ্যালবাম। অ্যালবামের কাজ এখন শেষ পর্যায়ে। গানগুলোর সংগীতায়োজন করছেন রুদ্র। পাঁচটি গানের রেকর্ডিং হয়েছে স্টুডিও শুরুরংয়ে।

অ্যালবামে থাকছে পাঁচটি গান

অ্যালবামের পাঁচটি গানের মধ্যে তিনটি ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ ও ‘তোমার জন্য গাথিবো মালা’ নিজেই লিখেছেন সিকদার বাসুদেব। অন্য দুটি গান ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।

বাগেরহাটে প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং

অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে বাগেরহাটের বিভিন্ন লোকেশনে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। ভিডিওটির ডিওপি হিসেবে ছিলেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ সরকার। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি।

শৈশব থেকে সংগীতের পথচলা
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিন বছরের সংগীত শিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলেন। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড জলের গানের সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন তিনি।

স্টুডিও শুরুরং ও পেশাগত জীবন
সিকদার বাসুদেব স্টুডিও শুরুরংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। নিজের ইউটিউব চ্যানেল ÔSikder Bashudeb O DyulokÕ Ges Studio Shurung প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত সংগীত প্রকাশ করছেন তিনি। সংগীতের পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার।

প্রথম অ্যালবামকে নিজের সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন সিকদার বাসুদেব। প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: