রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল।

এ ছাড়া গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। গতকালের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।

এ ছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: