বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর সহ ৭টি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামাদি ও ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রি হস্তান্তর করেন দায়িত্বরত কর্মকর্তারা। দুর্গম উপকূলীয় এলাকা বিশেষত, শ্যামনগর ও আশাশুনির নদীবেষ্টিত কেন্দ্রগুলোর জন্য বিশেষ নৌযানের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া মাঠে কাজ করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

এদিকে, জেলার ৬০৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে পুলিশের বডিওয়র্ন ক্যামেরাসহ অস্ত্র ও জনবল বাড়ানো হয়েছে। জেলায় ১৮ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হওয়ার আশাবাদ জানিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্নব দত্ত জানান, দূরবর্তী কেন্দ্রগুলাতে নির্বাচনী সরঞ্জাম আগে পাঠানো হয়েছে। এজন্য সশস্ত্র পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী  রয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা