সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের মামলা

আফিল পরিবারে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আফিল পরিবারে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ

যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের নামে প্রায় ৭০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এ ছাড়া তাদের তিন ছেলের অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

অন্যদিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে স্থাবর ও অস্থাবরসহ মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদ পাওয়া যায়। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। অনুসন্ধানে তাহেরা সোবহার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তার তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

/আলি

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: