সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাক 

যশোর কালেক্টরেট  স্কুলের তিন শিক্ষার্থী দেশসেরা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

যশোর কালেক্টরেট  স্কুলের তিন শিক্ষার্থী দেশসেরা

রোববার রাজধানীর ‘বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের’ জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল এই কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যশোর কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী হলো, জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত।

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষ্যে রোববার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দ্বিতীয় হয়েছে রাজশাহী অঞ্চল এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ অঞ্চল। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ গাইড ও রেঞ্জার সম্মাননা, কিক বক্সিং বিজয়ীদের সম্মাননা এবং সাধারণ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডসের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস।
বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘আওয়্যার ফ্রেন্ডশিপ’ স্লোগানে এবারের বিশ্ব চিন্তা দিবস আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন ১৭তম জাতীয় রেঞ্জার চেয়ারম্যান রুপা আক্তার।

এদিন তিন শাখায় প্রতিজ্ঞা নবায়ন অনুষ্ঠিত হয়। হলদে পাখিতে সুমাইয়া আক্তার মীম, গার্ল গাইডে জাহারা খন্দকার এবং রেঞ্জারে সাদিয়া নূর প্রতিজ্ঞা নবায়ন করেন। 
সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো’, কবিতা ‘নারী’, হামদ ‘ঐ চাঁদ সূর্য’ এবং একুশে ফেব্রুয়ারি বিষয়ক কবিতা আবৃত্তি।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: