প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ (২০২৬ সালে অনুষ্ঠিত)-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর সদরের দাউদ পাবলিক স্কুলের শিক্ষার্থী জি. এস. করিম সাওম। প্রকাশিত ফলাফলে তার রোল নম্বর ২০৪২৪৩৮।
করিম সাওমের বাবা ড. মো. আব্দুর রউফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক এবং মা ফারজানা নাসরিন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। তাদের পরিবার যশোর শহরের নিউমার্কেট এলাকায় বসবাস করে।
এ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। করিমের বাবা-মা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, করিম সাওম ভবিষ্যতে একজন মানবিক, সৎ ও আদর্শ মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।


























