মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৫০, ২৪ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে এবং ১৫ এপ্রিল শেষ হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ইতোপূর্বে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সেই নিয়মে ছেদ ঘটে।

গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: