মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণিতে বৃত্তি অর্জন করল যশোরের নাশরা মরিয়ম তাছিফা, স্বপ্ন ভাস্কর হওয়ার

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৪৯, ১৩ জুলাই ২০২৬

পঞ্চম শ্রেণিতে বৃত্তি অর্জন করল যশোরের নাশরা মরিয়ম তাছিফা, স্বপ্ন ভাস্কর হওয়ার

যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাশরা মরিয়ম তাছিফা প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় 'বৃত্তি' অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

নাশরা দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ ও চিকিৎসক ডা. নাজরানা ফাতেমার জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে সে ঝুমঝুমপুর বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বাবা-মায়ের সঙ্গে যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামে বসবাস করছে।

নিজের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নাশরা। ভবিষ্যতে একজন দক্ষ ভাস্কর হয়ে দেশের শিল্প-সংস্কৃতি ও উন্নয়নে অবদান রাখাই তার স্বপ্ন।
নাশরা'র এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সন্তানের এই কৃতিত্বে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন তার বাবা-মা। একই সঙ্গে নাশরা'র উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তারা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: