দেবজ্যোতি ঘোষ ধ্রুব প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে যশোর জিলা স্কুলের দিবা শিফটে্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এ অংশগ্রহণ করেছিলো।
রোববার (১২ জুন) বৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে সে ট্যালেন্টপুলে তালিকায় স্থান পেয়েছে। সে বড় হয়ে বাবার মতো স্বনামধন্য চিকিৎসক হতে চাই।
প্রসঙ্গত, দেবজ্যোতি ঘোষ ধ্রুব যশোর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. গৌতম ঘোষ এবং যশোর সরকারি এম এম কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক দীপ্তি মিত্রের একমাত্র সন্তান। এবং 'দৈনিক রানার' পত্রিকার প্রকাশক উত্তম ঘোষের ভাইপো।
পরিবারের সদস্যরা দেবজ্যোতির স্বপ্ন পূরণে সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করেছেন


























