রোববার ২৯ মার্চ ২০২৬

১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২৮ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। এরপর ৩০ মার্চ তার জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: