সোমবার ০৬ জুলাই ২০২৬

২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৭১ জন

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১৮:০৫, ৫ জুলাই ২০২৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৭১ জন

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ২৭১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২ জন ভর্তি হন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন। এই ২৪ ঘণ্টায় অবশ্য ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে দেশে ৬ হাজার ৮৭২ জন বিভিন্ন হসপাতালে ভর্তি হন। এরমধ্যে চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬ হাজার ৪০৪ জন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: