বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২২ জুলাই ২০২৬

আপডেট: ১২:৩২, ২২ জুলাই ২০২৬

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি।
সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।ইতিমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে, নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল।সরকার বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: