শুক্রবার ২১ আগস্ট ২০২৬

৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২০ আগস্ট ২০২৬

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের

একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যা হবে সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী।

যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ সম্ভব হবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকার সুযোগ পাওয়া অত্যন্ত অর্থবহ। একই সঙ্গে তিনি দলের নেতৃত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও তার কাছ থেকে পাওয়া দিকনির্দেশনার কথা আবেগভরে স্মরণ করেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি এবং দীর্ঘ পথচলায় বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার বক্তব্যে উঠে আসে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: