যশোরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজে এসএসসি–২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান ও প্রকৌশলী কামাল আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় ছয়টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭১ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো—তালবাড়ীয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আমেনা আহমেদ জিটি মডেল গার্লস স্কুল, দাখিল মাদ্রাসা, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমি।
এ সময় কলেজ পরিচালনা পরিষদের বর্তমান ও সাবেক সদস্য, কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও সদস্য, এলাকার সুধীজন, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, ফুল, ফল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


























