শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো বাধাই ১১ দলকে থামাতে পারবে না: জামায়াত আমীর

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

কোনো বাধাই ১১ দলকে থামাতে পারবে না: জামায়াত আমীর

বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না।

লংমার্চে বাধা আসলে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণই কাউকে ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমীর।

তিনি বলেন, জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। এসময় তিনি বলেন, কোনো বাধাই ১১ দলকে থামাতে পারবে না। জাতীয় সংসদ এবং বাইরে এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমীর।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: