মান্দিয়া কল্যাণ সংস্থা পরিচালিত লাইব্রেরিতে ৪০টি বই উপহার দেওয়া হয়েছে।
মাসিক চকখড়ি’র প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ পাঠাগারটিতে বই সরবরাহ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আসিফ রেজা, সংগঠনের উপদেষ্টা মশিয়ার রহমান উজ্জ্বল, সভাপতি ইকবাল হোসেন ও সমাজসেবক মনিরুল খান।


























