সোমবার ২৪ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা আ’ লীগ নেতা খয়রাত হোসেন কারাগারে

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৩০, ২৩ আগস্ট ২০২৬

যশোর জেলা আ’ লীগ নেতা খয়রাত হোসেন কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) তাকে আদালতের হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে, শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

যমোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খয়রাত হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: