বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোর জেলা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) জোহর নামাজ শেষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে এমএম কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে দুটি ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ।
এ ছাড়া এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভসহ জেলা, সদর উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) খতিব মাওলানা আমজাদ হোসেন।

























