সোমবার ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এনসিপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক নূরুজ্জামান, সদস্যসচিব আজাদ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১০ আগস্ট ২০২৬

যশোরে এনসিপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক নূরুজ্জামান, সদস্যসচিব আজাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব, ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সাজিদ সারোয়ার ও বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিব এবং সালমা আক্তার আশা ও আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দিতে হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: