পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া
পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির আরও বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না।


























