শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান, চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রকাশিত: ১৭:৩৬, ৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান, চায়না দুয়ারী জাল ধ্বংস

রাজবাড়ী, জেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে’ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৫০০ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৯০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান ও  নৌপুলিশের সদস্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা। 

জব্দকৃত অবৈধ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: