বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান,গ্রেফতার ৯৫

প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২৩:১৫, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:১৬, ৭ অক্টোবর ২০২৬

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান,গ্রেফতার ৯৫

সংগৃহীত ছবি

খুলনায় অপরাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে খুলনা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আজ বুধবার বিকেল পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারদের বড় একটি অংশ অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে জড়িত। পুলিশের অভিযানের তথ্য অপরাধীদের কাছে পাচারকারী কয়েকজন ওয়াচারকেও গ্রেফতার করা হয়েছে। 

বিশেষ এ অভিযানে ২৫০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে চান তিনি। অপরাধীদের উদ্দেশে তার বার্তা, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় কোনো কাজ করা যাবে না।

তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্র পরস্পরের সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীদের মধ্যে লাভের ভাগাভাগি ও স্বার্থের দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের একটি অংশ ঘটছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের বিস্তারও হত্যাকাণ্ড বাড়াচ্ছে। এ কারণে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা জেলায় চলতি বছরে ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি মামলার রহস্য উদ্ঘাটন হলেও ১০টি এখনও অনুদ্ঘাটিত। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রূপসা উপজেলায়। 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: