রোববার ০১ নভেম্বর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২২:১৫, ৩১ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।  তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানিয়েছেন, ড. আবদুল মঈন এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে নিবিড় পর্যবেক্ষণে রেখে ড. মঈনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে, এলজিআরডি মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: