রোববার ০১ নভেম্বর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সাথে বিএনপির  কেন্দ্রীয় নেতা অপুর মতবিনিময় 

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

প্রকাশিত: ১৩:১১, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৩, ১ নভেম্বর ২০২৬

হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সাথে বিএনপির  কেন্দ্রীয় নেতা অপুর মতবিনিময় 

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ, পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দুর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে তার নিজ বাসভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও বিএনপির দুর্গাপূজা মনিটারিং টিমের অন্যতম সদস্য অমলেন্দু দাস অপু। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী। 

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উৎপল দে’র পরিচালনার মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পূজা  উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক সু-প্রভাত বসু, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, সদস্য সচিব নিত্যানন্দ দাস, কোমলকৃঞ্চ চক্রবর্তী, দিপংকর দত্ত, অসীম দেবনাথ, সুকদেব সরকার, কপিল রায়, গোপাল মন্ডল, প্রকাশ দত্ত, পরিমল সরকার প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু শারদীয় দুর্গাপূজা সুন্দর ভাবে সম্পন্ন হাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাসহ পূজা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: